চকলেট কেক [ Chocolate cake recipe in bengali]

প্রয়োজনীয় উপাদান

  1. ময়দা - ১ কাপ
  2. চিনি - ১ কাপ
  3. ডিম - ২ টা
  4. নুন - ১/৪ চা চামচ
  5. বেকিং পাউডার - ১.৫ চা চামচ
  6. বেকিং সোডা - ১/৪ চা চামচ
  7. কোকো পাউডার - ১/২ কাপ
  8. সাদা তেল - ১/৪ কাপ
  9. দুধ - ১/২ কাপ
  10. কফি পাউডার - ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

1

প্রথমে ময়দা,বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, কোকো পাউডার, কফি একসাথে চালুনিতে চেলে ভালোভাবে মিশিয়ে নিন।


2

এরপর ডিম, সাদা তেল, চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিb। এতে ফেটানো ভালো হয়।


3

একটি বড় পাত্রে wet ingredients আর dry ingredients অল্প অল্প করে মিশিয়ে প্রয়োজন অনুযায়ী দুধ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিন।


4

একটি কেক বেকিং মোল্ডে সাদা তেল ব্রাশ করে কোকো পাউডার ছড়িয়ে ব্যাটার ঢেলে দিন।
গ্যাসে প্রেশার কুকার ১০ মিনিট প্রি হিট করে একটি স্ট্যান্ডের উপর কেকের বাটি বসিয়ে ঢেকে অল্প আঁচে ৪৫ মিনিট বেক করুন।


5

৪৫ মিনিট পর নামিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো চিনি দিয়ে পরিবেশন করুন। এইতো, আপনার চকলেট কেক তৈরি।



Comments